Probarona Lyrics (প্রবারণা) Nishita Barua

Probarona Purnima Song Lyrics By Nishita Barua.

Probarona Song Lyrics Written by Nishita Barua. Probarona Buddhist Devotional Song Sung by Nishita Barua.

Song Title:-
Probarona | Nishita Barua | প্রবারণা | নিশীতা বড়ুয়া | নতুন ধর্মীয় গান

Song Information:-

Song: Probarona
Singer: Nishita Barua
Lyrics: Nishita Barua
Composition: Shakya Pada Barua
Music: Meer Masum
Direction & Edit: Shomrat Azad
DOP: Shopon Khan
Video Production: Pink Hour
Location: International Buddhist Monastery, Merul Badda, Dhaka, Bangladesh.



Probarona Lyrics In Bengali:

দেখতো আকাশে আকাশে ওড়ে
কত রঙ্গের ফানুস,
বুদ্ধকে পূজা করিছে
দেব ব্রম্মা মানুষ।

কতকিছু হয়েছিল এমন শুভ ক্ষণে
জানিতে চাহিলে শোন আনন্দিত মনে।

ভিক্ষুসংঘ বর্ষবাস শেষ করিবে আজ
ভুলভ্রান্তি স্বীকারিবে ত্যাগী মোহ লাজ,
অনুশীলন করিবে আজ মৈত্রি করুনা
দৃঢ় সৌহার্দ্য বয়ে আনবে প্রবারণা।

ভাবীবুদ্ধ সিদ্ধার্থ নিজ গৃহ ত্যাগীয়া
আকাশে নিক্ষেপ করিলেন কেশছেদ করিয়া,
সেই কেশ আজো স্বর্গে ব্রম্মে সবে পূজিছে
আকাশ প্রদীপ উড়ায়ে সব দিনটাকে ভাবিছে।

সকলে একে অন্যকে করিবে মার্জনা
হিংসা ভুলিয়া করিবে ক্ষমা প্রার্থনা,
অনুশীলন করিবে আজ মৈত্রি করুনা
দৃঢ় সৌহার্দ্য বয়ে আনবে প্রবারণা।

গগনেতে পূর্ণচন্দ্র চমকিছে দেখো
সম্যকসম্বুদ্ধ হইতে যত পার শেখো,
মাতৃঋণ শোধ করিলেন তাবতিংসে গিয়া
সাংকাশ্য ধন্য হইল ধর্মসুধা নিয়া।

সকলে একে অন্যকে করিবে মার্জনা
হিংসা ভুলিয়া করিবে ক্ষমা প্রার্থনা,
অনুশীলন করিবে আজ মৈত্রি করুনা
দৃঢ় সৌহার্দ্য বয়ে আনবে প্রবারণা।

প্রবারণা পূর্ণিমার গান গানটি গেয়েছেন এবং লিখেছেন নিশিতা বড়ুয়া। ধন্যবাদ!!
First